August 9, 2026, 8:41 am

অবশেষে পুকুর থেকে শিশু আল আমিনের লাশ উদ্ধার

অবশেষে পুকুর থেকে শিশু আল আমিনের লাশ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
পুকুর থেকে আল আমিন (৯) নামের এক ২য় শ্রেনীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অবশেষে বাড়ির পাশের পুকুরে রাত দুইটার সময় তার লাশ উদ্ধার করে ওই পুকুরে মাছ ধরতে আসা জেলেরা। ধারনা করা হচ্ছে শিশুটি পা ধাওয়ার জন্য ওই পুকুরের ধারে নামে। পরে অসাধনতা বতস সে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সে মকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে পড়াশুনা করত। আল আমিন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের ময়েজ উদ্দিন (মায়ার) ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ই নভেম্বর) দুপুর ১২ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে বই-খাতা রেখে মাঠে বাবার কাছে যাবে বলে বাড়ি থেকে বের হয়। #

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com