August 28, 2026, 2:21 pm
মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ কে ভালো ভাবে নতুন প্রজন্ম কে জাগ্রত করতে ও ময়মনসিংহ নদী প্রকৃতি জ্ঞ্যান বিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার সকাল ১০ টায় ময়মনসিংহ উচ্ছ বিদ্যালয় প্রাঙ্গনে হেল্প প্লাশ ময়মনসিংহ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রী দের মাঝে সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র জনাব ইকরামুল হক টিটু,বিশেষ অতিথি কবি ও ছড়াকার জনাব আলী ইউসুফ সম্পাদক সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখা, অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল বিভাগীয় সমন্বয়ক বিডি ক্লিন ময়মনসিংহ,হেল্প প্লাশ ময়মনসিংহ এর সকল সদস্য বৃন্দ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হেল্প প্লাশ ময়মনসুংহ এর সাধারন সম্পাদক – আশিকুর রহমান রাজু,সভাপতি – সোনিয়া রহমান স্বর্না এবং উপদেষ্টা সাফরান আহম্মেদ। অনুষ্টানে সংক্ষিপ্ত এক বক্তব্যে সিটি মেয়র জনাব ইকরামুল হক টিটু বলেন বাংলাদেশ ও তার স্বাধীনতা কে ধরে রাখতে নতুন প্রজন্ম কে মুক্তিযুদ্ধ বিষয়ে আরো ভালো ভাবে জানতে হবে সেই সাথে বৃহত্তর ময়মনসিংহ তথা তার ইতিহাস ও সংস্কৃতি ও নদী বাংলার যে আবহমান কাল ধরে যে ধারা বয়ে আসছে তা ভালোভাবে জানতে হবে। এই প্রাচিন তম বৃহত্তর ময়মনসিংহ তে জন্মশেখর আকরে আছে চিত্র শিল্পি,কবি সাহিত্যিক ও রাজনিতিবিদ,এদের সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে।
পরিশেষে বিজয়ী ছাত্রছাত্রী দের মাঝে পুররক্ষার হিসেবে বই ও বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেয়া হয়।