August 9, 2026, 8:39 am
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর নন্দকূজা নদীতে ঢাকার আহসানিয়া মিশন হাইস্কুলের ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া নিখোঁজ শিশু অনন্যা (১২) কে এখনো উদ্ধার করতে পারেনি রাজশাহীর ডুবুরী দল। ৬ ঘন্টা চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। রবিবার সকাল ১১ টার দিকে বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়া এলাকায় সহপাঠিদের সাথে ফুটবল খেলতে গিয়ে ওই ঘটনা ঘটে। শিশুটি ঢাকা থেকে চারদিন আগে দাদুর বাড়িতে বেড়াতে আসে। তার পিতার নাম আমিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, রোববার সকাল ১১টায় বিয়াঘাট শিয়ানপাড়া এলাকার নন্দকুজা নদীর ধারে সমবয়সী কয়েকজনের সাথে ফুটবল নিয়ে খেলা করছিলো। হঠাৎ করেই নদীর স্রোতে তলীয়ে যায় অনন্যা।
সহপাঠিরা নদী থেকে উপরে উঠে এসে চিৎকার করলে আশপাশের স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে অনন্যাকে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কে ঘটনা জানানোর পরে নাটোর, গুরুদাসপুর এবং রাজশাহী থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি দল এসে বিকেল ২ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়েও অনন্যার খোঁজ পাওয়া যায়নি। আগামীকাল সোমবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল।