August 9, 2026, 8:38 am

ময়মনসিংহে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন!

ময়মনসিংহে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন!

ময়মনসিংহে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন!

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ সদর উপজেলার মধ্য দাপুনিয়া এলাকায় মোশাররফ হোসেন (২৫) নামে এক অটোরিক্সা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তরা তার অটোরিক্সাটি ছিনতাই করে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিক্সার চাবি উদ্ধার করা হয়। পুলিশের ধারনা, দূর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ হত্যকান্ডের ঘটনা ঘটে।

কোতুয়ালী মডেল থানা ওসি তদন্ত এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছে। এ সময় তার অটোরিক্সাটি ছিনতাই করে দূর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিক্সার চাবি উদ্ধার করা হয়।

এ সময় তিনি বলেন, ধারনা করা হচ্ছে, দূর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছেন। সে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার নাম মোশাররফ হোসেন।

নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com