August 9, 2026, 7:32 am
সিংড়া ( নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ।শনিবার রাত ৮ টার দিকে উপজেলার হাতিগাড়া গ্রাম থেকেউদ্ধার করা হয়।জানা যায়, শনিবার স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় মূর্তি টি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে।