August 9, 2026, 7:38 am

বড়াইগ্রামে ১৫ই আগস্ট উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল

বড়াইগ্রামে ১৫ই আগস্ট উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নে ১৫ই আগস্ট উপলক্ষে শোক সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চান্দাই উচ্চ বিদ্যালয় মাঠে চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগ ও সহসহযোগী সংগঠনের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো.আনিছুর রহমান খিচুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, ১৫ই আগস্ট শোককে শক্তিতে রুপান্তিত করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবন্ধ হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, নাটোর জেলা আওয়ামীলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নিলুফার ইয়াসমিন ডালু, আব্দুস সালাম খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শাহাদাৎ বরণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com