August 9, 2026, 7:36 am

চলনবিল ট্র্যাজেডির এক বছর আজ, এই দিনে ঈশ্বরদীর পাঁচজন নৌকা ডুবিতে মারা যায়

চলনবিল ট্র্যাজেডির এক বছর আজ, এই দিনে ঈশ্বরদীর পাঁচজন নৌকা ডুবিতে মারা যায়

পাবনা প্রতিনিধি

চলনবিল ট্র্যাজেডির এক বছর আজ শনিবার। গত বছরের এই দিনে নৌকায় আনন্দ ভ্রমণে পাবনার ঈশ্বরদী থেকে চলনবিলে গিয়ে নৌকাডুবিতে অকালে প্রাণ হারান নারী, শিশুসহ ৫ জন।

অকালে প্রাণ হারানো ৫ জন হলেন- ঈশ্বরদীর এসএম মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী সওদা মনি ও তার বাবা ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস, ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল গণি ও তার স্ত্রী শিউলি খাতুন এবং সলিমপুর ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভিন। গত বছর ৩১ আগস্ট সন্ধ্যায় চাটমোহরের চলনবিলের পাইকপাড়া এলাকায় নৌকাডুবিতে প্রাণ হারান তারা।

নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া মোশারফ হোসেন মুসা জানান, তারা ঘনিষ্ঠ কয়েকজন এবং সঙ্গীতশিল্পী, ব্যবসায়ীসহ পরিবার-পরিজন নিয়ে ওই দিন একটি নৌকায় চলনবিলে আনন্দ ভ্রমণে বের হন। ২ জন মাঝপথে নেমে যান, বাকি ২২ জন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল সেতু সংলগ্ন ভাঙ্গুড়া ঘাট থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় চড়ে চলনবিলে আনন্দভ্রমণে যান। এ সময় নৌকার তলা ফুটো হয়ে ডুবে যায়।

আজ ৩১ আগষ্ট শনিবার সন্ধ্যায় ঈশ্বরদীর একটি বেরসকারি সংস্থা প্রাইমারি কালচার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে শহরের পাবনা রোডের আলহাজ মোড়ে এই পাঁচজনের স্মরণসভা আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com