August 28, 2026, 12:40 pm
মোঃ সাজারুল ইসলাম (১৩) নামে নান্দাইল থানাধীন সালমান ফার্সি (রাঃ) কাশফুল উলুম মাদরাসার হিফজ বিভাগের একটি ছাত্র হারিয়ে গিয়েছে।
সে গত বৃহস্পতিবার (২২.০৮.১৯) তারিখে লজিং মাষ্টারের বাড়ী হইতে মাদরাসায় আসার পথে কোথায় যেন হারিয়ে যায়,তাহার গায়ের রং শ্যামলা,উচ্চতা অনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি,হারিয়ে যাওয়ার সময় তাহার পড়নে ছিল সাদা রঙ্গের জুব্বা ও সাদা টুপি। সে ১৮ পারা কুরআনে হাফেজ অত্যন্ত সুন্দর করে কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারে।
যদি কোন স-হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানা অথবা নিম্ন ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
সাইফুল ইসলাম, পিতা মৃত আবুল হোসেন, গ্রাম: হারুয়া, পোষ্ট: বড়জোড়া, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ। মোবাইল ০১৭২৮-১৯৯০৮৫
বিঃদ্রঃ মোঃ সাজারুল ইসলাম নিখোজ হওয়ায় নান্দাইল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যাহার নং ১৪৮৭ তারিখ ৩০-০৮-২০১৮ ইং