August 9, 2026, 8:41 am

গুরুদাসপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা

গুরুদাসপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
বাংলাদেশ পুলিশ গুরুদাসপুর থানার আয়োজনে ট্রাফিক পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্রাফিক সপ্তাহ র‌্যালিতে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর-সিংড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ জামিল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, ইন্সপেক্টর তদন্ত মোহাঃ আনারুল ইসলাম, পৌর আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধনসহ থানার সকল পুলিশ সদস্য ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় উপজেলা সদরের মেইন রাস্তা দিয়ে র‌্যালি বের হয়ে থানা চত্বরে এসে শেষ হয়।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com