August 9, 2026, 8:39 am

আবু হাসানের বাড়িতে চলছে শোকের মাতম: যেন এ কান্না থামবার না

আবু হাসানের বাড়িতে চলছে শোকের মাতম: যেন এ কান্না থামবার না

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
বয়স ১৯। নাজিরপুর ডিগ্রী কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র আবু হাসান। সহপাঠিদের সাথেও ছিল সুসম্পর্ক। ১ বছর পূর্বে মোবাইলে প্রেমের সম্পর্ক হয় রাজশাহীর পুঠিয়ার স্বপ্না খাতুন (১৫) নামের একটা মেয়ের সাথে। একবছর সর্ম্পকের পর বিয়ে। তা আবার পালিয়ে গিয়ে। পরে দুপক্ষই প্রেমের বিয়ে মেনে নেয়। চলছিল সুখের সংসার। স্বপ্না আর হাসানের আড়াই মাসের সংসার বেশ মধুরই ছিল। পরিশেষে এই প্রেমের ইতি টানতে হলো প্রাণ দিয়ে। একে অপরের ওপর অভিমান করে আত্মহত্যা করে স্বপ্না-হাসান দম্পতি। রবিবার হাসানের বাড়িতে গিয়ে দেখা গেল তার মা বিউটি বেগম ছেলে আবু হাসান-দম্পতিকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন। কিছুক্ষণ পর পর হাউ মাউ করে কান্না করছেন। এ কান্না যেন থামবার নয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।

উল্লেখ্য গতকাল শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে নব-দম্পতি কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। আড়াই মাস আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃত্যু দিয়ে তাদের প্রেমের ইতি টানলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com