August 9, 2026, 7:41 am

নওগাঁয় বজ্রপাতে নিহত ১

নওগাঁয় বজ্রপাতে নিহত ১

নওগাঁর সাপাহারে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুর নুর (৫৭)। শুক্রবার দুপুর দেড়টার সময় উপজেলার কলমুডাঙ্গার শিমুলডাঙ্গা মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আব্দুর নুর উপজেলার একই গ্রামের গফুর উদ্দীনের ছেলে।

কলমুডাঙ্গা শিমলডাঙ্গা গ্রামের নিহত আব্দুর নুরের ভাতিজা সারোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে সাপাহার উপজেলার কলমুডাংগা শিমলডাঙ্গা গ্রাম এলাকার এক মাঠে ধান ক্ষেতে কীটনাশক সার দেয়ার সময় হঠাৎ বজ্রপাতে নিহত হয় আব্দুর নুর।

সাপাহার পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com