August 9, 2026, 7:38 am

ইয়াবাসহ ধুনট উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক গ্রেফতার

ইয়াবাসহ ধুনট উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক গ্রেফতার

দিনাজপুরের হিলিতে ৩৮ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ বগুড়ার ধুনটের আওয়ামী লীগ নেতাসহ ছয় মাদকসেবিকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে হিলি সীমান্তবর্তী ধরন্দা-ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের ফারাইজুল হকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা: নাজনীন নাহারের স্বামী আব্দুল আওয়াল (৩০), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জহুরুল ইসলাম (২৯), আব্দুল করিম মন্ডলের ছেলে ডাবলু সরকার (৩০), দুদু মন্ডলের ছেলে দুলাল মিয়া (২৯), মৃত মোজাম্মেল হকের ছেলে ররিউল আওয়াল (৪৮), আজিজার রহমানের ছেলে লিখন (২২)।

হাকিমপুর থানা পুলিশের অফিসার ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে হাকিমপুর থানা পুলিশের একটি দল সীমান্তবর্তী ধরন্দা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৯৮৬৭)সহ ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com