August 9, 2026, 12:04 pm

জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে নওগাঁ জেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে নওগাঁ জেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের যে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নওগাঁ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করা হইবে।

সোমবার (৩০ নভেম্বর) নওগাঁ জেলা আওমীলীগের দলীয় কার্যালয় এর সামনে বিকেল ৪ ঘটিকায়, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ আওমীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নওগাঁ জেলা শাখার সভাপতি এডভোকেট খোদাদাদ খাঁন পিটু এবং বিক্ষোভ সমাবেশ শ্লোগান দেয়, যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট খোদাদাদ খাঁন পিটু বলেন, বাংলাদেশের ৯০% মানুষের প্রধান র্ধম হচ্ছে ইসলাম এবং এই ইসলাম র্ধমকে পুজিঁ করে অনেকে প্রতরণা করছে। আমরা জানি যে, ইসলাম শান্তির ধর্ম এবং এই শান্তির র্ধমকে অনেকে ভূলভাবে ব্যবহার করছে। শুধু তাই নয়, কিছু মানুষ আছে যারা আল্লাহ-রাসুলের উক্তি বা বাণীর ভূল ব্যাখ্যা দিয়ে জিহাদের নামে চরমপন্থা, জঙ্গিবাদ বা সন্ত্রাসের মতো নানা অশুভ কাজের বীজ বপন করছে।যারা ধর্মের অপব্যাখ্যা দেয় এবং ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসমূলক কাজ করে তারা কখনই কোনো ধর্মের অনুসারী হতে পারে না কারণ ধর্ম কখনো সন্ত্রাসমূলক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে না বরং সন্ত্রাসমূলক কাজ থেকে বিরত রাখে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com