August 9, 2026, 10:31 am

নওগাঁয় নানা আয়োজনে জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদ্যাপন

নওগাঁয় নানা আয়োজনে জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদ্যাপন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
সত্যের পথে অবিরাম যাত্রা’ শ্লোগান প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে র‌্যালি, আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে নওগাঁয় জয়যাত্রা টিভির বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র কার্যালয়ে জয়যাত্রা টিভির দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি এবিএম রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করেন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর’র সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম সংবাদের সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নে সাধারণ সম্পাদক এস.এম আজাদ হোসেন মুরাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, জেলা সাংবাদিক ইউনিয়নের প্রচার প্রকাশনা সম্পাদক, আতাউর শাহ, জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি ফারমান আলী, সাংবাদিক রশিদুল আলম রশিদ, অনিন্দ্য তুহিন, হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন, মাহবুব আলম মারুফ, রুবেল হোসেন,অন্তর আহম্মেদ দেলোয়ার হোসেন প্রমূখ।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com