August 9, 2026, 9:49 am
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শনিবার(৭ নভেম্বর) শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে পঞ্চগড় জেলার সকল ট্রাক্টর চালকদের নিয়ে সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলমগীর রহমান, টিআই (এডমিন) কাজী কামরুল ইসলাম, পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-রাজ ২৬৪ এর সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।