August 9, 2026, 8:53 am

গুরুদাসপুরে সরকারী রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন

গুরুদাসপুরে সরকারী রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সরকারী পুকুর লিজ বাতিল করে রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের মোল্লাপাড়া ও খাঁকড়াদহ গ্রামবাসীর আয়োজনে ওই গ্রামের সরকারী পুকুর সংগলগ্ন রাস্তার ধারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ মাসুদুর রহমান, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মাসুদুর রহমান। তিনি বলেন, ধারাবারিষা মোল্লা পাড়া মহল্লায় ধারাবারিষা ও খাঁকড়াদহ মাদরাসার আওতাধীন একটি খাস খতিয়ান ভুক্ত পুকুর সরকারী ভাবে মাছ চাষের জন্য বিগত প্রায় ২৫ বছর ধরে লিজ দেওয়া হচ্ছে। উক্ত পুকুরে মাছ চাষের ফলে দুই পারের রাস্তা ভেঙ্গে বিলীন হতে চলেছে। এ অবস্থায় চলতে থাকলে ভবিষ্যতে প্রচন্ড দুর্ভোগ সৃষ্টি হবে। তাছাড়াও এই রাস্তা দিয়ে এলাকার প্রায় ১৮শ হেক্টর জমির ফসল ঘরে তুলে গ্রামবাসি। অতি দ্রুত পুকুরের লিজ বাতিল করে রাস্তাটি সংস্কার না করলে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হতে হবে। তাই প্রশাসনের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ চান এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল জানান, এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারক লিপি পেয়েছি। সরেজমিন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com