August 9, 2026, 7:51 am

নওগাঁয় ডিবির অভিযানে আড়াই কেজি গাঁজাসহ আটক ১

নওগাঁয় ডিবির অভিযানে আড়াই কেজি গাঁজাসহ আটক ১

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় গাঁজাসহ জিয়াউল (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জিয়াউল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ লজীব তলার জিল্লুর রহমানের ছেলে।

জানাগেছে, ঢাকা থেকে এক ব্যক্তি তার ব্যাগে করে গাঁজা পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান, এসআই ফেরদৌস ও এসআই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার ঢাকা বাসস্ট্যান্ড হানিফ কাউন্টারের সামনে থেকে আড়াই কেজি গাঁজা সহ জিয়াউল হককে হাতেনাতে আটক করেন।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com