August 9, 2026, 7:51 am
মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা তথ্যের গোপন সংবাদের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অদ্য ২৫শে অক্টোবর ২০২০ তারিখ বিকাল ০৫.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাব্দিপুর গ্রাম নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন।
উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা-মোঃ বজেল, সাং-রামচন্দ্রপুর, খরবোনা, থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগরকে ৫৯০ গ্রাম হেরোইন, ০১ টি পিকআপ, ০১ টি মোবাইল ফোন, ০১ টি এবং সীমকার্ডসহ আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।