August 9, 2026, 10:29 am

গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ইমাম সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (০৮অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলা অডিটোরিয়ামে ইমাম সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ২০ জন শ্রেষ্ঠ ইমামকে জেলা সম্মেলনের জন্য বাছাই করা হয়।

এই সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন (মিলি), এইছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম(সৌরভ), প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নারগিস জাহান, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলাম, উজানপাড়া ইসলামিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্টে মো. হযরত আলী,সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও ইমামগন এই সময় উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সৌরভ ইমামদের উদ্দেশ্য ধানের রোগ বালাই প্রতিরোধে ও জাতীয় ইঁদুর নিধন অভিযান২০২০ সম্পর্কে অবহিত করে লিফলেট বিতরণ করেন এবং মসজিদে মুসল্লিদের অবহিত করার জন্য আহ্বান জানান,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল অদুদ, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, গোদাগাড়ী, রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com