August 9, 2026, 12:05 pm

গোদাগাড়ীতে ০১ (এক) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে ০১ (এক) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ০৭ নং দেওপাড়া ইউনয়েনের কাজিহাটা পশ্চিমপাড়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি গাঁজা, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সহ আসামী- ০১। মোঃ মিলন হোসেন (২৭), পিতা- মোঃ রেজাউল করিম, মাতা- মোছাঃ ফরিদা বেগম, সাং- পালপুর (ইউপি-০৭ নং দেওপাড়া), থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী কে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এএসআই(নিঃ)/ মোঃ মাজেদ আলী, নায়েক/ মোঃ সাইদুর রহমান, মোঃ কামরুল হাসান, মোঃ রায়হানুল ইসলাম, নারী নায়েক/ সাথী আক্তার, কনস্টেবল/ মোঃ নাজমুস সাকিব, মোঃ শাহীন আলম, মোঃ রিপন মিয়া এবং মোঃ ইমন হোসেন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com