August 9, 2026, 7:36 am

নওগাঁয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কেটে জন্মদিন পালিত

নওগাঁয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কেটে জন্মদিন পালিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নওগাঁর চন্ডিপুরে যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও  আলোকসজ্জার মধ্যো দিয়ে ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার বিকেল ৪ ঘটিকায় নওগাঁর চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পার্শ্বে হাস্কিং বয়লারের চাতালে যুবলীগের আয়োজনে এক বিশাল কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।

চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে, সঞ্চালনা করেন মানিক উদ্দিন মন্ডল, আলোচনা সভায় শেখ হাসিনার কর্মময় জীবনী তুলে ধরেন বক্তারা। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, নওগাঁ সদর উপজেলা যুবলীগের সভাপতি রাহিনুর ইসলাম রায়হান, প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com