August 9, 2026, 12:51 pm

গুরুদাসপুরে বিয়ে করতে এসে বর কারাগারে, বাবার জরিমানা

গুরুদাসপুরে বিয়ে করতে এসে বর কারাগারে, বাবার জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের দায়ে মোঃ ইসরাফিল ইসলাম(২১) কে তিন মাস কারাদন্ড এবং তার বাবা শহিদুল ইসলাম(৪০) কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হামলাইকোল এলাকায় ওই অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রাসেল।
সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হামলাইকোল মহল্লায় বাল্যবিয়ের খবরে মোঃ শহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাল্যবিয়ের সত্যতা পাওয়া গেলে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারা অনুযায়ী বর মোঃ ইসরাফিল ইসলাম কে ৩ মাস কারাদন্ড ও তার বাবা শহিদুল ইসলাম কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com