August 9, 2026, 12:04 pm

বাগাতিপাড়ায় সাপের কামড়ে ননদের মৃত্যু, ভাবি আইসিইউতে

বাগাতিপাড়ায় সাপের কামড়ে ননদের মৃত্যু, ভাবি আইসিইউতে

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ননদ বিলকিস বানুর (৪২) মৃত্যু হয়েছে এবং ভাবি খদেজা বেগম (৩২) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (আইসিইউতে) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। বুধবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ননদের মৃত্যু হয়। তারা উভয়ই উপজেলার জামনগর ইউনিয়নের বজ্রাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে ও তার ছেলে ইউনুস আলীর স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, ইউনুস আলী বাড়িতে না থাকায় গত মঙ্গলবার ননদ-ভাবি এক ঘরে এক বিছানায় ঘুমিয়ে পড়েন। মধ্য রাতে হঠাৎ তাদের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ও এলাকাবাসী এসে দেখতে পান তাদের সাপে কামড় দিয়েছে। সেসময় এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে বিলকিস বানুর মৃত্যু হয়। ভাবি খদেজা বেগম আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সাপের কামড়ে একজনের মত্যু এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় থাকার খবর নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com