August 9, 2026, 9:33 am

পাবনা চাটমোহরে পুলিশী প্রহরায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাবনা চাটমোহরে পুলিশী প্রহরায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি: আজ ১ সেপ্টেম্বর রবিবার বিকেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর উপজেলা শাখা বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। রবিবার বিকেল ৫টায় পৌর সদরের পাঠানপাড়া মহল্লাা থেকে ব্যানার-ফেষ্টুন সহযোগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বিক্ষাভ মিছিল বের করার চেষ্টা করলে চাটমোহর থানার ওসি’র নেতৃত্বে পুলিশ সদস্যরা মিছিলকারীদের আটকে দেয়। পুলিশী বাধার মুখে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম, সাবেক সা: সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সহ সাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল করিম খান আরজ, মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি লিখন বিশ্বাস, পৌর যুবদলের সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর জুয়েল লিখন প্রমূখ। বক্তাগণ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নি:শর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগ করে অর্ন্তবর্তীকালীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com