August 9, 2026, 9:01 am
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি, নাটোর ৪ আসনের সংসদ সদস্য অালহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।শনিবার (১৩ জুন) এক শোক বিজ্ঞপ্তিতে তিনি গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, ‘মোহাম্মদ নাসিম ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও বরেণ্য রাজনীতিবিদকে হারাল এবং রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।‘ এসময় তিনি মরহুম মোহাম্মদ নাসিমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ নাসিম। এর আগে গত ১ জুন জ্বর-কাশিসহ রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে করোনাভাইরাস পরীক্ষায় ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেনস্ট্রোক হয়।হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেঁধে ছিলো। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন।