August 9, 2026, 12:04 pm
চিফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিতুল্লানেছা মুজিব জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, খোকন সরদার (৩২) ও মুনজুর সরদার (৩৪) উভয়ই উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের টিউরহাটি গ্রামের তোঁতা সরদারের ছেলে । বুধবার (১৫ই এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে নিজ বসতবাড়ির উপড়ে ঘটনাটি ঘটে ।
আহত খোকন সরদার জানান, (১৫ই এপ্লিল ) বুধবার রাত সাড়ে আটটার দিকে একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে শামীম রেজা নবী মেম্বরের নেতৃত্ব, মৃত কালু সরদারদের ছেলে জামাল মাস্টার, ও একই এলাকার হাসান আলীর ছেলে তুহিন সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে । চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আমাদের দুই ভাই কুপিয়ে আহত করে ও আমাদের বাড়িঘর ভাঙ্গচুর লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে । পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিতুল্লানেছা মুজিব জেনারেল হাসাপাতালে ভর্তি করে। তাছাড়াও নবী মেম্বেরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে আমাদের পরিবারকে নানা রকমভাবে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে । এবং তুহিন হলেন পুলিশ সদস্য করোনাভাইরাসের ছুটিতে এসে এমন ভাঙ্গচুর করেছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে উল্লাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, হামলা ঘটনা শুনেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এ ঘটনায় একটা অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।