August 9, 2026, 2:26 pm
নিজস্ব প্রতিনিধি: নাটোরের সিংড়ায় করোনা মহামারী ও কালবৈশাখী বৈরী আবহাওয়ায় সিংড়া থানার পৌর এলাকা এবং সকল ইউনিয়নের সাধারন গ্রাহকদের মাঝে নিরিবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সেবা লক্ষে জুনিয়র ইন্জিনিয়ার,ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের লাইন- টেকনিশিয়ান,লাইনম্যান এর পাশাপাশি ভিলেজ ইলেকট্রিশিয়ানদের নিয়ে মত বিনিময় করেন ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ রেজাউল করিম বারী
তিনি এসময় ইলেকট্রিশিয়ানদের সাহায্য-সহযোগিতা কামনা করেন। নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী (ডেপুটে জেনারেল) এজিএম মোঃ মিজানুর রহমান, জুনিয়র ইন্জিনিয়ার মোঃ আঃ লতিফ, ও মোঃ আতাউর রহমান, পাওয়ার কো-অর্ডিনেটর দেওয়ান মোঃ আঃ ওয়াহেদ নেওয়াজ, ইলেকট্রিশিয়ান সংগঠনের সভাপতি জনাব, এইচ,এম,এ সোবাহান,ও সাধারন সম্পাদক মোঃ মামুন অর রশিদ ও ইলেকট্রিশিয়ান সদস্য উপস্হিত ছিলেন।