August 9, 2026, 1:23 pm
নাসিম আহমেদ রিয়াদঃ
গৃহবধুকে গণধর্ষনের চেষ্টার ব্যার্থ হয়ে ৫ জনকে মাথা ফাটিয়েছে এক দল ধর্ষক গ্রুপ।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ চৌহালী উপজেলায় ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর গ্রামে।
সোমবার (৩০-০৩-২০২০) রাতে মুরারপুর গ্রামে ছোরহাব শিকদারের বাড়ীতে গিয়ে শিকদারের পুত্র বধুকে ধর্ষনের চেষ্টা চালালে গৃহবধু চিৎকার দিলে বাড়ীর ও আশেপাশে লোক এগিয়ে এলে লাঠিদিয়ে মারধর করে চলে যায় ধর্ষক গ্রুপ।
এলাকাবাসি আহতদের উদ্ধার করে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
আহতরা হলেন, মো: আরিফ (৩২), মো: মনিরুল ইলসাম(২০) ইদ্রিস (২৮) উভয় পিতা: ছোরহাব শিকদার, ও ছোরহার শিকদার(৫৬) পিতা: মৃত কাজেম শিকদার, সাথী (২০) স্বামী: মো: ইদ্রিস।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চৌহালী থানা অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি।