August 9, 2026, 7:32 am
পুনম শাহরীয়ার ঋতুঃ
ময়মনসিংহ সদর থানার চুরখাই এলাকায় মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে মোঃ কাওসার (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত কাওসার(১৫) ময়মনসিংহ সদর থানার চুরখাই এলাকার উনাইরপার গ্রামের মো:মুক্তার হোসেন এর ছেলে।
সে স্থানীয় এইচ এফ হৃদর কিন্ডারগার্টেন স্কুলের নবম শ্রেনীর ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে যানাযায় একটি মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।মঙ্গলবার দুপুর ১•৩০ মিনিটে স্কুল থেকে ফেরার পথে সাগর(১৯) পিতাঃ সাজু মিয়া,সিয়াম(১৮) পিতাঃ অজ্ঞাত, নাহিদ(১৮) পিতাঃ সিরাজ মিয়া,তিন জনে মিলে কাওসার কে নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পিছনে ডেকে নিয়ে যায় পরে সাগর,নাহিদ,সিয়াম তিন কাওসার কে ধারালো অস্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীরা আহত কাওসার কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিগিৎসা দিন অবস্থায় মারা যায়।পরে পুলিশ পোষ্ট মর্ডেমের জন্যে লাশ মর্গে পেরন করে। এ হত্যা কান্ড বিষয়ে ময়মনসিংহ মহানগর থানায় মামলা হয়েছে।
পোষ্ট মর্ডেম শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়।
নিহতের বাবা মুক্তার হোসেন জানান কয়েকদিন আগে কামরুল নামের এক ছেলের কাছ থেকে একটা মোবাইল ছিনতাই করে সাগর,নাহিদ,সিয়াম নামের তিন সন্ত্রাসী আর এ ঘটনা নিহত কাওসার দেখে ফেলে,পরে স্থানিয়রা এঘটনার বিচার করতে গেলে নিহত কাওসার সাক্ষী দেয়। আর এই সাক্ষী দেয়ায় কাওসারের জীবনে কাল হয়ে দারায়। পরে মঙ্গলবার দুপুরে নিহত কাওসার স্কুল থেকে বাসায় ফেরার পথে সাগর, নাহিদ, সিয়াম তিন জনে তাকে ছুরিকাঘাত করে।
এই হত্যা কান্ডের মুল আসামী সাগর কে গ্রেফতার করেছে ময়মনসিংহ মহানগর থানা পুলিশ।
মহানগর থানার এস আই মোঃ সোহেল রানা যানান মঙ্গলবার বিকালে আমরা কাওসার নামের একটা ছেলে হত্যা কান্ডের খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাই। তার পর ঘটনা স্থল পরিদর্শন করে মামালা রজু করি। এ ঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে বাকি ২ আসামী পলাতক রয়েছে। তাদের কেও গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত কাওসারের আইনি প্রক্রিয়া অনুযায়ী পোষ্টা মর্ডেমের শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।