August 9, 2026, 7:38 am

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দুইদিনে সিরাজগঞ্জের কাজিপুর ও উল্লাপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ও বৃহস্পতিবার দুপুরে এ দুটি ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো ঢাকার জামিরা এলাকার বাসিন্দা পুলিশের এসআই রাসেল আহম্মেদের মেয়ে পরী খাতুন (৭) এবং উল্লাপাড়া উপজেলা সদরের চরঘাটিনা গ্রামের আক্তার হোসেনের ছেলে ইয়ামিন হোসেন (৯)।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, এসআই রাসেল স্ত্রী ও মেয়েকে নিয়ে ঈদের ছুটিতে কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি এলাকায় শ্বশুরালয় খাসরাজবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক মাষ্টারের বাড়ি বেড়াতে এসেছিলেন। বুধবার বিকেলে দুই শিশুর সঙ্গে যমুনা নদীর ক্যানেলে নেমে নিখোঁজ হয় পরী। বৃহস্পতিবার দুপুরে তার ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।

অপরদিকে, নিহত ইয়ামিনের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে উল্লাপাড়ায় করতোয়া নদীতে নেমে ইয়ামিন পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে তার লাশ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com