August 9, 2026, 9:38 am

গুরুদাসপুরে ১৫ই আগস্ট উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল

গুরুদাসপুরে ১৫ই আগস্ট উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে ১৫ই আগস্ট উপলক্ষে শোক সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহসহযোগী সংগঠনের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, ১৫ই আগস্ট শোককে শক্তিতে রুপান্তিত করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবন্ধ হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় নাটোর জজ কোর্টের বিশেষ পিপি শাহজাহান কবির, জেলা পরিষদ সদস্য লুৎফর রহমান হিরা, কল্লোল ফাউন্ডেশনের দাতা সদস্য ও এমপি পুত্র আসিফ আব্দুলা শোভন, আওয়ামীলীগ নেতা নাছিরুজ্জামান, অধ্যক্ষ মুক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ^াস, নাজিরপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন, হাসান আলী, শিক্ষক মাজেদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন, সাধারন সম্পাদক সুবাশিষ কবির, সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শাহাদাৎ বরণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় করেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com