August 9, 2026, 7:45 am

আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি আব্দুল কুদ্দুস

আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি আব্দুল কুদ্দুস

মো.জালাল উদ্দিন, (গুরুদাসপুর)
চলতি সপ্তাহে গুরুদাসপুরে জেঁকে বসেছে শীত। বিশেষ করে আদিবাসী হত দরিদ্র অসহায় মানুষগুলো শীতে কাবু হয়ে পড়েছেন। সপ্তাহ জুড়েই শৈতপ্রবাহ শুরু হওয়ায় কুয়াশার চাঁদরে মোড়ানো থাকে সূর্য। সেই সঙ্গে চারিদিকে বয়ে চলা হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রাম অঞ্চলের মানুষ। ফলে দেখা দিয়েছে নানা দুর্ভোগ। এমন সময় আদিবাসী হত দরিদ্র অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় এমপি আলহাজ¦ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

বুধবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া আদিবাসী এলাকায় ২০০ জন মানুষকে এমপি’র ব্যক্তিগত উদ্দ্যেগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি আলহাজ¦ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস বলেন- কনকনে শীতে দুস্থ্য মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে। এসব মানুষের কষ্ট হৃদয়ে দাগ কাটার মতো। তাদের সামর্থ্য নেই শীত নিবারনের পোষাক কেনার মতো। তাই তিনি নিজের অর্থে এসব দুস্থ্য মানুষদের শীতবস্ত্র দেওয়ার মতো উদ্দ্যোগ নিয়েছেন। তিনি জানান- পুরো শীতকালজুড়ে প্রতিদিন গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দুস্থ্য মানুষকে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্ট্র, ইউপি সদস্য খলিল উদ্দিন প্রমুখ।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com