August 9, 2026, 11:42 am

রাজশাহী জেলা আ’লীগের কাউন্সিলে ফেনসিডিলসহ যুবলীগ কর্মী গ্রেফতার

রাজশাহী জেলা আ’লীগের কাউন্সিলে ফেনসিডিলসহ যুবলীগ কর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে ফেনসিডিলসহ এক হাসান কবির (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগে পুলিশি তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়।

আটক হাসান কবির রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামের আবদুল আজিজের ছেলে। সে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সমর্থক।

আটকের সময় তিনি ফারুক চৌধুরীর সরবরাহ করা হলুদ রঙের টি-শার্ট পরে ছিলেন। টি-শার্টে ফারুক চৌধুরীর ছবিও রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আটক হাসান কবির যুবলীগ কর্মী। তার বাবা আবদুল আজিজ গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য।

রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রোববার সকাল থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরুর সময় পুলিশ নিরাপত্তা তল্লাশি করছিলেন। তখনই প্যান্টের পকেটে এক বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন হাসান। নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন তাকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, হাসান কবির একজন কাউন্সিলর হিসেবে সম্মেলনে এসেছিলেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, তল্লাশির সময় হাসান কবিরের প্যান্টের পকেটে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় তাকে আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com