August 9, 2026, 7:43 am

শেরপুরে গলাকেটে বৃদ্ধাকে হত্যা

শেরপুরে গলাকেটে বৃদ্ধাকে হত্যা

শেরপুর জেলা সংবাদদাতা: শেরপুরে ফরিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২১ আগস্ট রাত অনুমান সাড়ে ১১ টার দিকে শেরপুর পৌর এলাকার গৌরিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ওই এলাকার মৃত আব্দুস সালামের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় ফরিদা বেগম বাসায় একা অবস্থান করছিল। নিহতের নাতি শিহাব রাতে কাজ শেষে বাড়ি ফিরে অনেকক্ষণ ডাকাডাকি করলেও গেট না খোলায় পাশের বাড়ি থেকে হাতুরি নিয়ে এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দাদির গলাকাটা লাশ দেখে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধার গলাকাটা লাশ দেখে এবং ঘরের সব কিছু লণ্ডভণ্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করেন

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com