August 9, 2026, 7:50 am
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা: নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল জলিল প্রামাণিকের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাটোর সদরআসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাংগঠণিকসম্পাদক রফিকুল বারী রফিক, জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়ন ও মরহুমের ছেলে এনামুল হক মিন্টু বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পিপি এ্যাডভোকেট শাহজাহান কবীর, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার,সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু উপস্থিত ছিলেন।উল্লেখ্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক গত ২৭ অক্টোবর অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন।