August 9, 2026, 8:41 am

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ফেন্সিডিলসহ সেলিম হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২ টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়- রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্র ব- ১৪-৬৫৩৯) মাদক ব্যবসায়ী সেলিম হোসেন ৩২ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম ও এসআই শহিদুল ২টার দিকে টোলপ্লাজায় ওই বাসটিতে তল্লাশি চালান। এসময় সেলিমের কাছে ৩২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে ফেন্সিডিলসহ তাকে আটক করে গতকাল রোববার দুপুরে নাটোর জেল হাজতে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com