August 9, 2026, 9:55 am

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের যন্ত্রপাতি সরবরাহ শুরু

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের যন্ত্রপাতি সরবরাহ শুরু

পাবনা প্রতিনিধি

পাবনার রুপপুর পারমাণবিক শক্তি প্রকল্পের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটের যন্ত্রপাতি সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশনের মেশিনারি প্রস্তুতকারী-এটমএনার্গোমাশের অধীনস্থ প্রতিষ্ঠান জিও-পাদলস্ক। চলতি সপ্তাহে রাশিয়া থেকে বাবলার ট্যাংক সরবরাহের মাধ্যমে রূপপুর পারমাণবিক শক্তি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য যন্ত্রপাতি সরবরাহ কাজ শুরু করা হয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই বাবলার ট্যাংকটি রূপপুর প্রকল্পে পৌঁছাবে।  গত বুধবার সন্ধ্যায় রাশিয়ার রসাটমের এদেশীয় এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার রসাটমের এদেশীয় এজেন্সির সূত্র মতে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বাবলার ট্যাংক একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, যা রিয়্যাক্টর প্ল্যান্ট প্রেসারাইজার সিস্টেমের অংশ। যার ওজন ১৫টন। আর ট্যাংকটির দৈর্ঘ্য প্রায় আট মিটার, উচ্চতা চার মিটার ও ব্যাস দুই দশমিক পাঁচ মিটার। এর আয়ুষ্কাল ৪০ বছর।

সূত্র মতে, রাশিয়ার গিদ্রোপ্রেস নামের একটি প্রতিষ্ঠান রূপপুর প্রকল্পের জন্য নির্মিত বাবলার ট্যাংকের কারিগরি ডিজাইন করেছে এবং এর বিস্তারিত ডিজাইন ডকুমেন্ট প্রস্তুত করেছে জিও-পাদলস্কের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যন্ত্রপাতি বিভাগ।

রাশিয়ার রসাটমের দেওয়া তথ্য মতে, এটমএনার্গোমাশের এই বিভাগটি প্রস্তুত সহায়তা ছাড়াও ইন্সটলেশন তত্ত্বাবধানের কাজ করে। জিও-পাদলস্কের বাবলার ট্যাংক রাশিয়া এবং রাশিয়ার বাইরে চীনের তিয়ানওয়ান, ভারতের কুদানকুলাম এবং রাশিয়ার লেনিনগ্রাদ ও রস্তভ বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক শক্তি প্রকল্পের কাজ করছে।

এটমএনার্গোমাশ প্রতিষ্ঠানটিই রূপপুর প্রকল্পের রিয়্যাক্টর ও টার্বাইন হলের জন্য প্রয়োজনীয় প্রায় সকল যন্ত্রপাতি সরবরাহ করছে। একই সঙ্গে বাষ্প জেনারেটর, পাম্প ও হিট-এক্সচেঞ্জ যন্ত্রপাতিও সরবরাহ করে থাকে এটমএনার্গোমাশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com