August 9, 2026, 7:38 am

চাঞ্চল্যকর শাওন হত্যা মামলার ৭ আসামী গ্রেপ্তার।

চাঞ্চল্যকর শাওন হত্যা মামলার ৭ আসামী গ্রেপ্তার।


ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় মোড় পূজামণ্ডপের পাশে কলেজ শিক্ষার্থী শাওন ভট্টাচার্য্য(২১) ছুরি আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা, গত ৯ অক্টোবর আনুমানিক রাত ৮ টার দিকে গোলপুকুরপাড় পূজা মন্ডপে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে, শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
হত্যাকাণ্ডের ২ ঘন্টার মধ্যেই মূল হত্যাকারী মাহিন(১৯) কে গ্রেপ্তার করে কোতোয়ালি ওসি তদন্ত শাকের আহমেদ।
এরপর গত দুই দিনে চাই ফারুক হোসেনের বিশেষ অভিযানে, শাওন হত্যা মামলার অন্যতম আসামি, রাবিব(১৫) ফারদিন(১৬) মুন্না ওরফে গেটআপ মুন্না(১৫) সাজ্জাদ(১৬) ময়মনসিংহ নগরী এবং গাজীপুর জেলার টঙ্গী থানার ২ কিলোমিটার কাঁচা মাটির রাস্তা হেঁটে যে দুর্গম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ ঢাকা মালাকণ্ড নির্দেশে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ আকাশ(১৬) ও হৃদয়(১৫) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
মূল আসামি মাহিন বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com