August 9, 2026, 8:41 am
গৌতম কুমার সাহা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ শাজাহানপুরের শাবরুল বড় হিন্দু পাড়া পূজা মন্দির পরিদর্শন করলেন আশেকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হজরত আলী, এ সময় সঙ্গে ছিলেন শাবরুল বড় হিন্দু পাড়া পূজা মণ্ডপের সভাপতি মহেশ দেবনাথ, ঠাকুরদাস সাহা, অমেন্দ্র সাহা, বিশু চন্দ্র সাহা, শাজাহানপুর থানার পুলিশ কর্মকর্তা সহ স্হানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ। আগামী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের নির্বাচনে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নামছে হজরত আলী, তিনি আশেকপুর ইউনিয়নের সকল পুজা মন্দিরে বিশেষ করে শাবরুল বড় হিন্দু পাড়ার দুইটি পূজা মণ্ডপ সহ সকল পুজা মন্দির পরিদর্শন করেন।তিনি পুজা মন্দির পরিদর্শন কালে এক সৌজন্য সাক্ষাৎকারে হজরত আলী বলেন জনগন পাশে থাকলে আশেকপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবেই হবে, জনসক্তি বড় সক্তি, জনগনকে সাথে নিয়ে আশেকপুর ইউনিয়নের উন্নয়নমুলক কাজ করবে বলে জনগনকে অবহিত করেন।আগামী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নির্বাচনে জনগন বিপুলভোটে হজরত আলীকে বিজয়ি করে শোভনালী ইউনিয়নের সার্বিক উন্নয়নের সহযোগিতা করবে এমন প্রত্যাশা সর্বস্তর জনগনের।
এছাড়া আরো হজরত আলী আরো বলেন, আমি চেয়ারম্যান হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা নির্মূল করব।