August 9, 2026, 7:51 am

গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত

গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত

মোঃ রবিউল ইসলাম মিনাল…..
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:….
রাজশাহীর গোদাগাড়ীতে রেলগেট কসাই পাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সাত জন।সোমবার সকাল ৯.৩০ মিনিটে গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে গোদাগাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন তবে ৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করতে পারলেও একটি ট্রাকের ডাইভার দুই ট্রেকের চাপায় আটকে যায়।পরে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর দুই ট্রাকের মাঝে চাপাপড়া ডাইভার কে গুরুতর অবস্থায় উদ্ধার করেন ।
উদ্ধারকৃত সাত জনকেই গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন এখন পযন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপাতত দুইটি ট্রাক কে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com