August 9, 2026, 7:35 am
রবিউল ইসলাম মিনাল(রাজশাহী জেলা)গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
পরে শহীদ ফিরোজ চত্বর হতে একটি শোকর্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও ২১শে আগষ্ট শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন সোহেল, বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মাসুম, গোদাগাড়ী , পৌর যুবলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ,আরব আলি ,পারভেজ মোশাররফ , পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হামিদ রানা, ছাত্রলীগ নেতা শাকিল, মোঃ সানাউল্লাহ সানা, মোঃ ইসহাক, মোঃ কায়েশ, সোহাগ, সহ আরো অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।