August 9, 2026, 7:34 am

গোদাগাড়ীতে প্রচন্ড গরম ও লোডশেডিং অতিষ্ঠ জনজীবন।

গোদাগাড়ীতে প্রচন্ড গরম ও লোডশেডিং অতিষ্ঠ জনজীবন।

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ…..
রাজশাহীর গোদাগাড়ীতে প্রচন্ড গরম আর ঘনঘন লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এ উপজেলায় ২৪ ঘন্টায় ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ থাকছেনা । গোদাগাড়ী বিদ্যুৎ অফিস (নেসকো) প্রতি দিন ২ ঘন্টা করে লোডশেডিং এর ঘোষণা দিলেও তা তারা মানছে না। তীব্র লোডশেডিং চলছে। বিদ্যুতের অভাবে জনজীবন অচল হয়ে পড়েছে ।
এদিকে কয়েকদিন থেকে প্রচন্ড তাপদাহে পুড়ছে মাঠ। ধান চাষের ভরা মৌসুমে বিদ্যুৎ না থাকায় ধানর জমিতে সেচ দিতে পারছেনা কৃষকরা। এতে করে ধান নিয়ে চিন্তায় পড়েছে কৃষকরা।
গরমের তীব্রতায় এলাকার মানুষ গুলো অসহায় হয়ে পড়েছে। বেশির ভাগ সময় রাতেও বিদ্যুৎ থাকছে না দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো রাতে শান্তিতে ঘুমাতে পারছেনা এই লোডশেডিং ও গরমের জন্য। বর্তমানে উপজেলায় বিদ্যুৎ কখন যায় কখন আসছে তার ঠিক নেই। এলাকায় প্রচলিত রয়েছে গোদাগাড়ীতে বিদ্যুৎ যায় না আসে।

এছাড়াও প্রচন্ড গরমের কারণেও বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং করতে হয় বলে অফিস সূত্রে জানাগেছে।
লোডশেডিং এর কারণে অধিকাংশ পরিবারের শিশু থেকে বৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়ছেন। এছাড়াও লোডশেডিং এর ফলে উপজেলার ক্ষুদ্র মাঝারি শিল্প কলকারখানার উৎপাদন কম হচ্ছে।
এতে করে তারা লোকসানে মুখে পড়ছে বলে ব্যাবসায়িরা অভিযোগ করেন।
সরজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানাগেছে, এখন লোডশেডিং এর মাত্র ভয়াবহ পর্যায়ে চলে গেছে। লোডশেডিং এর কারণে উপজেলাবাসী কোন মতে দিন পর করলেই রাত হলেই তাদের মঝে নেমে আসে চরম দুভোর্গ। সন্ধ্যা থেকেই শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজি তা চলে গভীর রাত পর্যন্ত। এতে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে তাদের।

এ বিষয়ে গোদাগাড়ী বিদ্যুৎ অফিসে (নেসকো) যোগাযোগ করা হলে তারা জানান, আমাদের কিছু করার নাই। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com