August 9, 2026, 8:39 am

গোদাগাড়ীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

গোদাগাড়ীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১


মোঃ রবিউল ইসলাম মিনাল, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর স্কুল এন্ড কলেজের পাশে গোদাগাড়ী হইতে আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

০৫/০৫/২০২২খ্রিঃ সময় বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় ১। রজব(১৭) পিতা মোঃ মংলা সাং- মহিশালবাড়ী মহিউদ্দিন কলেজ মাঠ ডাংগা পাড়া, থানা -গোদাগাড়ী, জেলা – রাজশাহী সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়, ২। মিলন(১৬) পিতা- মোঃ মোক্তার হোসেন সাং-সিএনবি থানা-গোদাগাড়ী জেলা-রাজশাহী গুরুতর আহত হয়। উল্লেখিত ভিকটিম দ্বয় গোদাগাড়ী হইতে মোটরসাইকেল যোগে আমনুরা যাওয়ার পথে ঘটনাস্থলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে থাকা আমগাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে ভ্যান যোগে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে জৌঠা বটতলা নামক স্থানে রজব (১৭) মৃত্যু বরন করে। ভিকিটিম মিলন (১৬) গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়াছে। অফিসার ইনচার্জ গোদাগাড়ী থানা মহোদয় বিষয়টি অবহিত আছেন । থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।


নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com