August 9, 2026, 9:33 am

নওগাঁয় নিত্যপন্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় নিত্যপন্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় নিত্যপন্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে জেলা কৃষকদল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজ।

এ সময় বক্তরা বলেন, বর্তমান সরকার চাল, ডালসহ নিত্যপণ্য কম দামে খাওয়ানোর কথা বলে জনগণকে ধোকা দিয়েছে। দেশে এক ধরনের অরাজকতা শুরু হয়েছে। প্রতিদিন কোনো না কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কারণ ছাড়াই। দ্রুত সময়ের মধ্যে বর্ধিত দাম কমিয়ে বাজারে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে জেলা কৃষকদলের আহ্বায়ক দেওয়ান মোফাখায়রুল ইসলাম তারার সভাপতিত্বে, সদস্য সচিব রেজাউল আলম বাঘী, নওগাঁ পৌর আহ্বায়ক এটিএম ফিরোজ দুলু,থানা আহ্বায়ক এএম রাসেল আক্তার বিপুসহ নিয়ামতপুর উপজেলা আহবায়ক আব্দুল মতিন সোনারসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এর আগে, ১১ উপজেলার কৃষকদল নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিল।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com