August 9, 2026, 10:36 am

গোদাগাড়ীতে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

মোঃ রবিউল ইসলাম মিনাল, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ।
ধৃত আসামী ১। মোঃ সোহেল @ লিটন (৪২), পিতা- সাইদুর রহমান, মাতা- মোসাঃ সুদানা বেগম, সাং- সাব্দিপুর ট্যাকপাড়া, থানা-গোদগাড়ী, জেলা- রাজশাহী, ২। মোঃ ফারুক @ ফাহারুল (২৮), পিতা- মোঃ আমির আলী, সাং- শিবসাগর আদর্শ পাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ইং-০২/০৩/২০২২ তারিখ ৩টা.৪৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সাব্দিপুর ট্যাকপাড়া আসামী মোঃ সোহেল @ লিটন (৪২), পিতা- মোঃ সাইদুর রহমান এর বসত বাড়ীর সামনে পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীদের হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ১০,০০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।


নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com