August 9, 2026, 8:44 am

যুবমৈত্রীর গোদাগাড়ী থানার সম্মেলন অনুষ্ঠিত

যুবমৈত্রীর গোদাগাড়ী থানার সম্মেলন অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল
বাংলাদেশ যুবমৈত্রীর রাজশাহী জেলা কমিটির অন্তর্গত গোদাগাড়ী থানা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে গোদাগাড়ী উপজেলার স্থানীয় একটি স্কুলের মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলার সভাপতি মনিরুদ্দীন পান্না। সভাপতিত্ব করেন যুবমৈত্রীর গোদাগাড়ী থানার সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক মোহামুদুল হাসান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা যুবমৈত্রীর সহ-সভাপতি কাউছার আলী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব হাবিবুর রহমান হাবিব। বক্তব্য দেন, স্থানীয় নেতা স্বপন সাদিকুল ইসলাম।
সম্মেলনের প্রথম পর্বে সাংগঠনিক রিপোর্ট উত্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান জুয়েলকে সভাপতি ও আহসান হাবিব ডিউকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট গোদাগাড়ী থানা কমিটির ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com