August 9, 2026, 8:44 am

নওগাঁয় বিড়াল মেরে জয়পুরহাটে লবণ দান

নওগাঁয় বিড়াল মেরে জয়পুরহাটে লবণ দান

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় সড়কে গাড়ি চাপায় একটি বিড়াল মেরে ফেলায় নিজেকে অভিশাপ মুক্ত করতে জয়পুরহাটে গরিবদের মাঝে লবণ বিতরণ করেছেন আক্কেলপুর পৌর সভার মেয়র শহিদুল আলম চৌধুরী। তিনি গত মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর পৌরসভা কার্যালয়ে এই লবণ দান করেন।

এব্যাপারে পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী বলেন, গত দু’দিন আগে আক্কেলপুর থেকে গাড়ি চালিয়ে নওগাঁর বদলগাছীতে যাওয়ার পথে বদলগাছী উপজেলার ভান্ডারপুর নামক স্থানে গাড়ির নীচে চাপা পড়ে একটি বিড়াল মারা যায়। নিজের দ্বারা বিড়াল মারা গেলে লবণ দিয়ে বিড়ালকে পুতে রাখতে হয়। যা আমি করতে পারিনি, তাই নিজ কার্যালয়ে গরিবদের মাঝে লবণ বিতরণ করেছি।

তিনি আরও জানান, তার পিতা মৃত সাত্তার চৌধুরীও বেঁচে থাকাকালীন একটি বিড়াল মেরে ফেলেছিলেন। সে সময় তার বাবা বলেছিলো, কেউ বিড়াল মেরে ফেললে বিড়ালের সম পরিমাণ ওজনের লবণ বিতরণ করতে হয়। লবণ না দিতে পারলে শরীরে জ্বরসহ নানা সমস্যায় পড়তে হয়। তাই তিনি নিজেকে অভিশাপ মুক্ত করতেই ১০ জন গরিবদের মাঝে লবণ বিতরণ করেছি।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com