August 9, 2026, 9:49 am

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে ওয়ান শুটারগান সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক ।

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে ওয়ান শুটারগান সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক ।

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে RAB- 5, রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের,একটি অপারেশন দল গত ০৯ ফেব্রয়ারি ২০২২ ইং তারিখ রাত্রি ১০:১০ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৮নং বাসুদেবপুর ইউনিয়েনের বাসুদেবপুর সুইচ গেট নামক স্থানের জনৈক দুরুল এর বাসার সমানে চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী গামী পাকা রাস্তার পার্শ্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা
করে।

উক্ত অভিযানে, ওয়ান শুটারগান-০২টি, মোবাইল সেট-০১টি ,সীমকার্ড-০১টি , মেমোরি কার্ড-১টি সহ আসামী মোঃ আজিজুল হক (২০), পিতা- মৃত হোসেন আলী, মাতা- মৃত ছফেদা বেগম, সাং- কানসার্ট বাগদুর্গাপুর, থানা- থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com