August 9, 2026, 7:47 am

নওগাঁয় ট্রাকের নিচে চাপা পড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

নওগাঁয় ট্রাকের নিচে চাপা পড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
ন‌ওগাঁর আত্রাইয়ে ট্রাকের নিচে চাপা পড়ে আরমান খান নাদিম (৪০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য উপজেলার খট্টেশ্বর খানপাড়া গ্রামের আরিফুজ্জামান খানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে থেকে ট্রাক চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে নিয়েছিলেন আরমান খান নাদিম। এসময় একটি ট্রাক্টর পিছন দিকে করে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com