August 9, 2026, 8:48 am

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেলেন আতিকুল ইসলাম

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেলেন আতিকুল ইসলাম

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বদলগাছী থানার আতিকুল ইসলাম ( আতিক) গত ২৯ই জানুয়ারি শনিবার নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, মহোদয় ডিসেম্বর/২১মাসের শ্রেষ্ঠ (ওসি) নির্বাচন করেন।

বদলগাছী থানায় যোগদান হওয়ার পর মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলাম ( আতিক) কে বদলগাছী থানা, নওগাঁকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে মাদক উদ্ধার ওয়ারেন্ট আসামি সহ বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি(তদন্ত) নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন,শ্রেষ্ঠ এস আই আবু শ্যামাও শ্রেষ্ঠ এ,এস,আই, মিথুন এবং ২০২১ সালের ডিসেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলার মিটিংয়ে রাজশাহী রেঞ্জের নওগাঁ জেলার শ্রেষ্ঠ এস,আই, আবু শ্যামা পুরস্কার গ্রহন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিসতী, অতিরিক্ত পুলিশ সুপার ছুরাইয়া আক্তার নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com